এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর ছাত্রদের চেয়ে ৪৮ হাজার ছাত্রী বেশি পাস করেন। জিপিএ-৫ বেশি পান সাড়ে ১৩ হাজার ছাত্রী। এসএসসির ফলাফলে ছাত্রীদের এগিয়ে থাকার প্রভাব পড়েছে একাদশ শ্রেণিতে কলেজ পাওয়ার ক্ষেত্রেও। প্রথম ধাপে আবেদন করে ছাত্রদের চেয়ে ৯০ হাজার ৫০৩ জন বেশি ছাত্রী কলেজ পেয়ে গেছেন। ফলে এখানেও পিছিয়ে রয়েছেন ছাত্ররা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।