thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
বান্দরবান লামা থানার সাবেক ওসি কাজী রাকিব উদ্দিনের বিরুদ্ধে গৃহিনীর ৫২ লক্ষ টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

বান্দরবান লামা থানার সাবেক ওসি রাকিবের বিরুদ্ধে গৃহিনীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ এএম

Link Copied!

টিডিএন বিশেষ:চট্টগ্রামে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পাওনা টাকা আদায় করতে না পেরে টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী।

টিম ৩৬ নামক একটি সংগঠনের সহযোগিতায় শুক্রবার বিকেলে নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী নারী শামীমা আক্তার, পুলিশ কর্মকতা কাজী রাকিব উদ্দিনকে দেয়া ৫২ লাখ টাকা ফেরত চেয়ে এ সংবাদ সম্মেলনটি করেন।

ভুক্তভোগী শামীমা জানান ,১৩ বছর আগে চট্টগ্রাম নগরীর লালদীঘিপাড়ে ডিবিতে কর্মরত থাকা অবস্থায় পুলিশ কর্মকর্তা রাকিবের সাথে তার পরিচয় হয়। পরে বান্দরবান আলীকদম থানায় কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালে কাজী রাকিব উদ্দিনকে ওই নারী স্ট্যাম্পের মাধ্যমে কয়েকজনের উপস্থিত সাক্ষীদের সামনে ৫২লক্ষ টাকা ধার দিয়েছিলেন। যে টাকা ওই পুলিশ কর্মকর্তা ৫ লাখ টাকা করে শোধ করার কথা ছিল। কিন্তু এ টাকা এখনো রাকিব উদ্দিন আজ কাল দিবেন বলে কালক্ষেপণ করে যাচ্ছেন। এ বিষয়ে আদালতে মামলা করলে আদালত তাকে জেল দেয় এবং ৫২ লাখ টাকা ভিকটিম শামীমাকে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারপর এই রাকিব উদ্দিন টাকা না দিয়ে উল্টো ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে যাচ্ছেন।

এ বিষয়ে তিনি অন্তবর্তী সরকারের কাছে আইনের মাধ্যমে সুষ্ঠ সমাধান ও তার টাকা ফেরত পাবার দাবি জানান। এসময় টিম ৩৬ সংগঠন থেকে উপস্থিত ছিলেন মোঃ আশিকুজ্জামান সামি, এডভোকেট কাজী মোঃ নূরুদ্দীন, মোঃ হাসান, মোঃ আনন্দ।

এদিকে,অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেন নি।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ