thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
কক্সবাজার কুতুবদিয়া মগনামা ঘাট পারাপারে বৈষম্য ও নৈরাজ্য বন্ধের দাবি

ইজারা বাতিল করে সরকারি নিয়ন্ত্রণে ঘাট পরিচালনা চান ছাত্র জনতা

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩:১১ পিএম

Link Copied!

নানা দাবি জানিয়ে কক্সবাজারের কুতুবদিয়া মগনামা ঘাট পারাপারে বৈষম্য ও নৈরাজ্য বন্ধ করে সরকারি করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুতুব দিয়া ছাত্র জনতা।

আজ শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ঘাট সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করে কুতুবদিয়া ছাত্র-জনতা। সেখানে ছাত্র প্রতিনিধি, কুতুবদিয়ার বিশিষ্ট নাগরিক সহ উপস্থিত ছিলো কুতুবদিয়া সাধারণ ছাত্র-জনতা।

সম্মেলনের শুরুতে ছাত্র প্রতিনিধিগণ ঘাট সংস্কার আন্দোলনের বিভিন্ন বিষয় এবং তাদের লিখিত বক্তব্য তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট নাগরিকগণ। সেখানে তারা বলেন-
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি জনাব ডা. ফজলুল হক বলেন – নৌপরিবহন মন্ত্রনালয়ের আইন মোতাবেক ঘাট পরিচালনা করা হোক। তিনি ঘাটের বিষয়ে বিভিন্ন অনিয়মেরর কথা তুলে ধরেন। তিনি বলেন বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিছিন্ন বিছিন্ন ভাবে ঘাট পরিচালনা না করে সরাসরি মন্ত্রনালয়ের মাধ্যমে ঘাট পরিচালনা করা হোক।
মনিরুল মান্নান জানান- নৌ পারাপারের সময় নৌকায় যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়না। যার দরুন যাত্রীবাহী নৌকায় ঘটতে পারে চরম দূর্ঘটনা।
ছাত্র প্রতিনিধিরা বলেন- ডিসি অফিসে সমস্যা সমাধান না হলে আমরা মন্ত্রণালয় বরাবর যাব।প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাব।অতিসত্বর এ দাবি বাস্তবায়ন করা না হলে কুতুবদিয়ার সর্বস্তরের জনগণকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয় আবারও ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, কুতুব শরীফ দরবারের মহাপরিচালক মোঃ শরীফ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আকবর খান প্রমুখ।

উল্লেখ্য, দেশের মুল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন জনপদ কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। প্রায় ৫০০ বছর আগে বসতি গড়ে এই দ্বীপে। নিত্যপ্রয়োজনীয় কাজে এখানকার হাজারো মানুষকে কুতুবদিয়া-মগনামা ঘাট পার হয়ে ছুটতে হয় কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায়।তবে এধরনের নৈরাজ্য এ অতিষ্ঠ স্থানীয়রা।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ