thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. চাকরি

চট্টগ্রাম বিআরটিএ’র ডিডি তৌহিদুল হোসেনকে বদলি

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৪, ২:৪০ পিএম

Link Copied!

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম মেট্রো সার্কেল ১ এর উপপরিচালক (ডিডি) মোহাম্মদ তৌহিদুল হোসেনকে ময়মনসিংহ বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে।

গত ১৪ অক্টোবর বিআরটিএ’র উপপরিচালক (প্রশাসন) রিপন কুমার শাহা স্বাক্ষরিত এক আদেশে এই বদলির আদেশ জারি করা হয়। একই আদেশে ঢাকা মেট্রো সার্কেল ১ এর উপপরিচালক (ইঞ্জি.) রফিকুল ইসলামকে বরিশাল বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটিএ’র সূত্রে জানা যায়, মোহাম্মদ তৌহিদুল হোসেন ২০১৪ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম বিআরটিএতে সহকারি পরিচালক পদে যোগ দেন। বিভিন্ন সময় তাকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হলেও তিনি চট্টগ্রামেই দীর্ঘ সময় ধরে বহাল ছিলেন। ২০১৮ সালের ১৩ আগস্ট সদর দপ্তরে বদলি করা হলেও, মাত্র দুই মাস পরেই তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় চট্টগ্রামে ফেরত আসেন। চট্টগ্রামে ফিরে তিনি অটোরিকশা রিপ্লেসমেন্ট কার্যক্রমের তদারকি করেন এবং বিগত প্রায় এক দশক ধরে এখানেই দায়িত্ব পালন করছেন।

বিআরটিএ সেবানীতিমালার নির্দেশনা অনুসারে, প্রথম শ্রেণীর (ক) সার্কেলসমূহ যেমন ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট সার্কেলসমূহে কোন কর্মকর্তা তিন বছরের বেশি সময় ধরে কর্মরত থাকলে তাকে মফস্বলের (ঘ) সার্কেলে বদলির বাধ্যবাধকতা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে একাধিক বদলি আদেশ উপেক্ষা করে তৌহিদুল হোসেন চট্টগ্রাম অফিসে দায়িত্ব পালন করে আসছেন।

সূত্র আরও জানায়, তৌহিদুল হোসেনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যার মধ্যে অন্যতম হল স্ক্র্যাপিং কার্যক্রমে অনিয়ম, লেনদেনের অভিযোগ এবং অটোরিকশা লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে আর্থিক সুবিধা গ্রহণ। তার নেতৃত্বে স্ক্র্যাপিং ও লাইসেন্স পুনর্নবায়ন কার্যক্রমে প্রায় কয়েকশ কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের সরাসরি আশীর্বাদে তিনি চট্টগ্রামেই বহাল থাকেন।

বিশেষজ্ঞ মহল মনে করছে, সম্প্রতি সরকার পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে তাকে ময়মনসিংহ বদলি করা হয়েছে। সুশাসন এবং দুর্নীতি দমন নীতিমালার অংশ হিসেবে বিআরটিএ’র মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের স্বার্থে এবং প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও সেবা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ