thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

আনোয়ারায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিচ্চি জসিম আটক

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৪, ৬:২৭ এএম

Link Copied!

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিযনের হাজীগাঁও এলাকায় অভিযানে মো. জসিম (৪১) প্রকাশ পিচ্চি জসিমকে আটক করেছে যৌথ বাহিনী।

আটকের পর রবিবার (১০ নভেম্বর) সকালে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার বারখাইন দক্ষিণ হাজীগাঁও নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ কিছু মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, জসিম দেয়াং পাহাড়ে অবস্থান করে একটি ডাকাতি দল ঘটন করে। তার নেতৃত্বে এলাকায় মাদক, ইয়াবা ব্যবসা, ছিনতাই ও ডাকাতি চলত। এলাকার লোকজন অতীষ্ট হয়ে কয়েকদিন আগে তাকে গ্রেপ্তারে মানববন্ধনও করেছে। যৌথ বাহিনীর অভিযানে পিচ্চি জসিমের আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জসিমকে যৌথ বাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ