thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. গণমাধ্যম

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৪, ৯:৩০ পিএম

Link Copied!

ছাত্রজনতা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার কতৃক তদন্ত এবং পরবর্তীতে সরকারের নির্দেশে গঠিত প্রেসক্লাবের অন্তবর্তী কমিটি আজ বুধবার সকালে দায়িত্ব গ্রহন করেছে।

প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সদস্য সচিব হলেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অপর দুই সদস্য হচ্ছেন দৈনিক কালের কন্ঠ চট্টগ্রামের ব্যুরো প্রধান মুস্তফা নঈম ও গ্লোবাল টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ।

দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর পুনরায় সচল হওয়ায় স্বস্থি ফিরে এসেছে ক্লাবের স্থায়ী সদস্যদের মাঝে।
ক্লাবের অন্তবর্তী কালিন কমিটির প্রথম সভা আজ বুধবার ২০ নভেম্বর বিকালে আহ্বায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রজনতার গণআন্দোলন পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্টি সংকট নিরসনে সরকারের নির্দেশে তদন্ত কার্যক্রম পরবর্তী প্রেসক্লাবের অন্তবর্তী কমিটি গঠনের পূর্ববর্তী সংশ্লিষ্ট সকল কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়।
অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখায় ক্লাবের চলমান সকল ব্যাংকের হিসাব পরিচালনার জন্য তিনসদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সদস্য পদপ্রদান ও স্থায়ী সদস্যদের যাচাই-বাছাই পুর্বক সদস্য পদ বিষয়ক চার সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় সদস্য সচিব জাহিদুল করিম কচি, মুস্তফা নঈম ও গোলাম মওলা মুরাদ উপস্থিত ছিলেন।

আআ/কেএম

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ