thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

খাবারের টেন্ডার কান্ড: ১৮দিন পর আরও এক যুবদল নেতা বহিষ্কার

আনোয়ারা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২:৩৭ পিএম

Link Copied!

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মধ্যখানে গড়ে ওঠা কোরিয়ান ইপিজেডের ভেতরে আমেরিকান এন্ড ইফার্ড (বাংলাদেশ) লিমিটেড নামের একটি কারখানায় খাবারের টেন্ডার পেতে কারখানার এক নারী কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় এবার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল করিমকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক আবদুল করিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না।

যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে খাবার সরবরাহের কাজ পেতে বিদেশি অফিসে প্রবেশ করে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান সহ কয়েকজন নেতাকর্মী ওই কারখানার এক নারী কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

ওই সময় দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল করিম ও আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্বাস নুর ঘটনাস্থলে ছিল। তা সিসি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে। পরে (২৬) অক্টোবর ওই দুইজনকে যুবদলের কেন্দ্রীয় থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

তার ১৮ দিন পরে মঙ্গলবার দল থেকে বহিষ্কার করা হয়। এরআগে, ২৫ অক্টোবর একই ঘটনার অভিযোগে আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনকে পদ থেকে বহিষ্কারের পাশাপাশি সকল পর্যায়ের পদও বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ